ভর্তির নিয়মাবলী

এইচ.এস.সি ভর্তির আবেদন ফরমের সাথে যে সব কাগজ পত্র জমা দিতে হবে:

০১। এস.এস.সি/সমমানের মূল নম্বর পত্র ও মূল প্রশংসা পত্র।
০২। এস.এস.সি/সমমানের মূল নম্বর পত্র ও মূল প্রশংসা পত্রের ফটোকপি ১টি করে।
০৩। রেজিষ্ট্রেশন কার্ড ও এ্যাডমিট কার্ডের ফটোকপি ১টি করে।
০৪। ছাত্র-ছাত্রীর জন্ম সনদের ফটোকপি ১টি ।
০৫। শিক্ষার্থীর ছবি: পাসপোর্ট ৪ কপি।
০৬। পিতা ও মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ১টি করে।


পোশাক সম্পর্কিত নির্দেশনা:

ছাত্রদের জন্য: কালো রঙের প্যান্ট,সাদা শার্ট,সাদা কেড্স ও সাদা মোজা। ছাত্রদের ব্যাচ শার্টের বাম পকেটের উপরে বসবে। (জিন্স প্যান্ট গ্রহণ যোগ্য নয় )

ছাত্রীদের জন্য: পেস্ট/লাইট ফিরোজা রঙের জামা/বোরখা, সাদা পাজামা, সাদা ওড়না, সাদা জুতা ও সাদা মোজা । বাম হাতের কাধের উপর ব্যাচ লাগাতে হবে।


ওরিয়েন্টেশন ক্লাশ

তারিখ: ৩০.০৭.২০২৪
শিক্ষাবর্ষ: ২০২৪-২০২৫
বিভাগ : মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য
শ্রেণি: একাদশ
সময়: সকাল ১০.০০
বি.দ্র: অভিভাবক সঙ্গে আনতে হবে